আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

সেন্ট ক্লেয়ারে বাড়িতে আগুনে নিহত মাদকাসক্তি কাউন্সেলর

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৩০:৫০ পূর্বাহ্ন
সেন্ট ক্লেয়ারে বাড়িতে আগুনে নিহত মাদকাসক্তি কাউন্সেলর
ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল কর্মীরা/ St. Clair County Sheriff’s Office

সেন্ট ক্লেয়ার, ২৩ জানুয়ারি : বুধবার ভোরে সেন্ট ক্লেয়ার টাউনশিপে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সেন্ট ক্লেয়ার কাউন্টির একজন মাদকাসক্তি পরামর্শদাতা নিহত হয়েছেন। সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের কার্যালয় নিহত ব্যক্তিকে ৪৭ বছর বয়সী লরা ব্র্যামলেট হিসেবে শনাক্ত করেছে। এ ঘটনায় ১৬ ও ৭৪ বছর বয়সী আরও দুই নারী অগ্নিকাণ্ডের শিকার বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
শেরিফের কার্যালয় জানায়, বুধবার ভোর আনুমানিক ২টা ২০ মিনিটে ইয়াঙ্কি রোডের ৪৩০০ ব্লকের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ডেপুটিদের ঘটনাস্থলে পাঠানো হয়। তখন বাড়ির ভেতরে লোকজন আটকা পড়েছিলেন। ডেপুটিরা পৌঁছে দুই নারীকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তবে বাড়ির ভেতরে আরও একজন নারী আটকা পড়ে আছেন, এমন তথ্য পাওয়ার পর একাধিকবার ভেতরে প্রবেশের চেষ্টা করা হলেও প্রথম তলা ঘন ধোঁয়া ও আগুনে ভরে থাকায় তারা ব্যর্থ হন।
পরে সেন্ট ক্লেয়ার এরিয়া ফায়ার অথরিটির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় তলার একটি জানালা দিয়ে লরা ব্র্যামলেটকে উদ্ধার করেন। তাকে ট্রাই-হসপিটাল ইএমএসের মাধ্যমে মাউন্ট ক্লিমেন্সের ম্যাকলারেন ম্যাকম্ব হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেন্ট ক্লেয়ার টাউনশিপ মাউন্ট ক্লিমেন্স শহর থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।
পোর্ট হিউরন ওডিসি হাউস নামের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লরা ব্র্যামলেটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। পোস্টে বলা হয়, “আমাদের পুনরুদ্ধার যোদ্ধাদের একজনকে হারানো সবসময়ই হৃদয়বিদারক। লরা আমাদের চোখের আড়ালে চলে গেলেও তিনি আমাদের স্মৃতিতে চিরজীবিত থাকবেন।” ঘটনার কারণ জানতে সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের গোয়েন্দারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স