আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ল্যান্সিংয়ে অরক্ষিত বন্দুকের গুলিতে ৪ বছর বয়সী  শিশু নিহত

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৩৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৩৩:১৩ পূর্বাহ্ন
ল্যান্সিংয়ে অরক্ষিত বন্দুকের গুলিতে ৪ বছর বয়সী  শিশু নিহত
ল্যান্সিং, ২৩ জানুয়ারি : বুধবার একটি অরক্ষিত বন্দুকের গুলিতে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। ল্যান্সিং পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বুধবার সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে নর্থ গ্র্যান্ড রিভারের কাছে স্যাডি কোর্টের ৬০০ ব্লকের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে পৌঁছে চার বছর বয়সী এক মেয়েকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দিলেও পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, তাদের ধারণা শিশুটি একটি অরক্ষিত আগ্নেয়াস্ত্রের নাগাল পেয়েছিল। কীভাবে গুলির ঘটনাটি ঘটেছে তা নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ল্যান্সিং পুলিশ ডিপার্টমেন্ট (৫১৭) ৪৮৩-৪৬০০  অথবা ক্রাইম স্টপার্সকে (৫১৭) ৪৮৩-৭৮৬৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ল্যান্সিং পুলিশ ডিপার্টমেন্টের ফেসবুক পেজের মাধ্যমে ব্যক্তিগত বার্তা পাঠিয়েও তথ্য দেওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মিশিগানে শিশুদের সঙ্গে অরক্ষিত আগ্নেয়াস্ত্র জড়িত সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম। রাজ্যে পরপর দুই দিনের মধ্যে এটি এমন দ্বিতীয় ঘটনা। এর আগের দিন মঙ্গলবার, ওয়ারেন শহরে এক তিন বছর বয়সী ছেলে তার বাড়িতে একটি অরক্ষিত বন্দুক দিয়ে নিজেকে গুলি করে। পুলিশ জানিয়েছে, শিশুটির অবস্থা গুরুতর হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স