আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

ডেট্রয়েটে ট্র্যাজিক শুটিং : একজন নিহত, আহত দুজন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৩৬:০৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ট্র্যাজিক শুটিং : একজন নিহত, আহত দুজন
ডেট্রয়েট, ২৩ জানুয়ারি : কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে ডেট্রয়েটের পূর্ব দিকে একটি গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। পুলিশ বিভাগ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার প্রেক্ষাপট জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ৮টার দিকে এইট মাইল ও ডেকুইন্ড্রে রোডের কাছে মার্ক্স স্ট্রিটের ২০৪০০ ব্লকে গোলাগুলির ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে দেখতে পায়। আহতদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় একজন ব্যক্তিকে আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দারা জানান, একজন নারীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং সর্বশেষ তথ্যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তদন্তকারীরা আরও জানান, এই ঘটনায় জড়িত সবাই একে অপরের পরিচিত।
এই গোলাগুলির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন চলতি মাসের শুরুতেই মেট্রো ডেট্রয়েট এলাকায় একাধিক প্রাণঘাতী গুলির ঘটনা ঘটেছে।
এর আগে, সাউথফিল্ডে একটি রেস্তোরাঁ ও লাউঞ্জের বাইরে গোলাগুলিতে একজন নারী নিহত এবং আরেকজন আহত হন। একই মাসে ইঙ্কস্টার শহরে গুলিবিদ্ধ এক ব্যক্তি পরে তার আঘাতে মারা যান। এছাড়া পন্টিয়াকে ১৯ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ