আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ 

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:৫১:১৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ 
আটলান্টিক সিটি, ২৩ জানুয়ারি : যুক্তরাষ্ট্রের  নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র গতকাল বৃহস্পতিবার তাঁর বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ প্রদান করেন। 
ওইদিন দুপুরে সিটির গোল্ডেন  নাগেট ক্যাসিনোর বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণে মেয়র মার্টি স্মল চলতি বছর আটলান্টিক সিটির অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনা, নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া বিগত বছরগুলোতে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে আটলান্টিক সিটির বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরনও তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। 
মেয়রের “স্টেট অব দ্য সিটি” ভাষন সম্পর্কে প্রবাসী বাংলাদেশী নেতৃবৃন্দ বলেন, মেয়র মার্টি স্মলের বার্ষিক ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ আটলান্টিক সিটির অগ্রযাত্রায় একটি মাইলফলক। তাঁরা আরো বলেন, মেয়রের বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্বে আটলান্টিক সিটি তার অভীষ্ট লক্ষ্যের পানে এগিয়ে যাচ্ছে। 
অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, মোঃ আইউব, বেলাল হোসেন, বেলাল উদ্দিন,মোঃ মামুন,মাহমুদ শাহ, মোঃ জাকির,  মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক