আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

মিশিগানে বিদ্যার দেবীর আগমন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১০:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ১০:৫১:১৯ পূর্বাহ্ন
মিশিগানে বিদ্যার দেবীর আগমন
ওয়ারেন, ২৩ ফেব্রুয়ারি : শুভ্রতার আবরণে, জ্ঞানের আলো হাতে নিয়ে আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে ধরাধামে অবতরণ করেছেন বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের আবহে উদ্‌যাপিত হচ্ছে মিশিগানের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুভ্র রাজহাঁসে আরূঢ় হয়ে দেবী সরস্বতী এই পুণ্য তিথিতে মানবজগতে আগমন করেন। জ্ঞান, বিদ্যা, সুর ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণে সকাল থেকেই পূজামণ্ডপে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। ভক্তিমূলক স্তোত্র, মন্ত্রোচ্চারণ আর ধূপ-ধুনোর সুগন্ধে চারপাশ হয়ে উঠেছে আবেশময়।
সরস্বতী পূজা মানেই শিক্ষার্থীদের হৃদয়ে এক বিশেষ অনুভূতির সঞ্চার। বিশেষত শিশুদের জন্য এই দিনটি অত্যন্ত স্মরণীয়। এদিন ‘হাতেখড়ি’র মাধ্যমে ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে প্রথম পরিচয় ঘটে এবং বিদ্যাচর্চার শুভ সূচনায় তারা দেবীর আশীর্বাদ কামনা করে।
পূজা উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতেখড়ি ও নানা সাংস্কৃতিক আয়োজন। বিদ্যাদেবীর এই আরাধনা উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে আজ, কাল ও পরশু ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পূজা একটি বিশেষ স্থান দখল করে আছে। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার প্রতি মানবসমাজের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক

মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক