আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

মিশিগানে বিদ্যার দেবীর আগমন

  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১০:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০১-২০২৬ ১০:৫১:১৯ পূর্বাহ্ন
মিশিগানে বিদ্যার দেবীর আগমন
ওয়ারেন, ২৩ ফেব্রুয়ারি : শুভ্রতার আবরণে, জ্ঞানের আলো হাতে নিয়ে আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে ধরাধামে অবতরণ করেছেন বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের আবহে উদ্‌যাপিত হচ্ছে মিশিগানের বিভিন্ন মন্দির ও ঘরে ঘরে।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, শুভ্র রাজহাঁসে আরূঢ় হয়ে দেবী সরস্বতী এই পুণ্য তিথিতে মানবজগতে আগমন করেন। জ্ঞান, বিদ্যা, সুর ও সৃজনশীলতার অধিষ্ঠাত্রী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণে সকাল থেকেই পূজামণ্ডপে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। ভক্তিমূলক স্তোত্র, মন্ত্রোচ্চারণ আর ধূপ-ধুনোর সুগন্ধে চারপাশ হয়ে উঠেছে আবেশময়।
সরস্বতী পূজা মানেই শিক্ষার্থীদের হৃদয়ে এক বিশেষ অনুভূতির সঞ্চার। বিশেষত শিশুদের জন্য এই দিনটি অত্যন্ত স্মরণীয়। এদিন ‘হাতেখড়ি’র মাধ্যমে ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে প্রথম পরিচয় ঘটে এবং বিদ্যাচর্চার শুভ সূচনায় তারা দেবীর আশীর্বাদ কামনা করে।
পূজা উপলক্ষে অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, হাতেখড়ি ও নানা সাংস্কৃতিক আয়োজন। বিদ্যাদেবীর এই আরাধনা উপলক্ষে মিশিগানের বিভিন্ন মন্দিরে আজ, কাল ও পরশু ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, হিন্দু ধর্মীয় উৎসবগুলোর মধ্যে সরস্বতী পূজা একটি বিশেষ স্থান দখল করে আছে। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, এটি শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানচর্চার প্রতি মানবসমাজের চিরন্তন আকাঙ্ক্ষার প্রতীক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার