আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

নিউ জার্সিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিদ্যা দেবীর আরাধনা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০২:৪৬:১০ অপরাহ্ন
নিউ জার্সিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিদ্যা দেবীর আরাধনা

এবসিকন সিটি, ২৪ জানুয়ারি : নিউ জার্সি স্টেটের এবসিকন সিটির রাধাকৃষ্ণ মন্দিরে গতকাল শুক্রবার বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
সরস্বতী পূজা উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, অঞ্জলি, হাতেখড়ি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকেই ধূপ-ধুনোর সুবাসে ও শান্তিময় সুরের আবেশে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে মঙ্গলালোকে উদ্ভাসিত।
আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত পুরোহিত সুভাষ চক্রবর্তীর তত্ত্বাবধানে পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুষ্পার্ঘ অর্পণ করেন।
সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আন্না মিত্র, দীপংকর মিত্র ও জয় গোপাল রায়। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা