আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মিশিগানে হিমশীতল আবহাওয়ায় নিখোঁজের পর মিলল তরুণের মরদেহ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১২:৪২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১২:৪২:৫৫ পূর্বাহ্ন
মিশিগানে হিমশীতল আবহাওয়ায় নিখোঁজের পর মিলল তরুণের মরদেহ
ম্যাটসন/Ann Arbor police

অ্যান আরবার, ২৫ জানুয়ারি : কর্তৃপক্ষের সমন্বিত প্রায় ২০ ঘণ্টার তল্লাশি অভিযানের পর অ্যান আরবারে তীব্র শীতের মধ্যে নিখোঁজ এক তরুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ১৯ বছর বয়সী ওই তরুণ নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই অ্যান আরবার পুলিশ তার সন্ধানে অভিযান শুরু করে। পুলিশ জানায়, ম্যাটসনকে সর্বশেষ শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে হিল স্ট্রিটের ১৭০০ ব্লকে একা হাঁটতে দেখা যায়। সে সময় তার পরনে কোনো কোট ছিল না; ছিল হালকা রঙের টি-শার্ট, নীল জিন্স ও সাদা জুতা। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অ্যান আরবারে তাপমাত্রা দ্রুত কমে হিমাঙ্কের নিচে নেমে যায়।
শনিবার দুপুর ১২টা ০৫ মিনিটের দিকে কেমব্রিজ রোডের ১৯০০ ব্লক এলাকা থেকে ম্যাটসনের মরদেহ উদ্ধার করা হয়।
অ্যান আরবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামতও নেই। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ওয়াশটেনাও কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয় তদন্ত করছে।
এক বিবৃতিতে অ্যান আবোর পুলিশ বিভাগ নিহতের পরিবার ও স্বজনদের পাশাপাশি মিশিগান বিশ্ববিদ্যালয়ের পুরো সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য উলভারিন ওয়েলনেস, ইউনিভার্সিটি হেলথ সার্ভিস এবং কাউন্সেলিং অ্যান্ড সাইকোলজিক্যাল সার্ভিসেসের মাধ্যমে সংকটকালীন সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি