আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

মৌলভীবাজারে আন্তঃইউনিয়ন ক্রিকেটে খলিলপুর চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:১০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:১০:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজারে আন্তঃইউনিয়ন ক্রিকেটে খলিলপুর চ্যাম্পিয়ন
মৌলভীবাজার, ২৫ জানুয়ারি : মৌলভীবাজার জেলা সদরের আমতৈল ফোর স্টার ক্লাবের আয়োজনে মরহুম মোহাম্মদ সিপু খান স্মৃতি মৌলভীবাজার সদর আন্তঃইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ–২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় আমতৈল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ফাইনালে খলিলপুর ইউনিয়নের বিপক্ষে টসে হেরে একাটুনা ইউনিয়ন ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। একাটুনা ইউনিয়নের দলীয় অধিনায়ক সিদ্দিকুর রহমান দুর্দান্ত ১২৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। তাকে সহায়তা করেন রাহি, যিনি করেন ৪৬ রান।
২৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খলিলপুর ইউনিয়ন শুরু থেকেই সমানতালে লড়াই করে। ম্যাচটি শেষ ওভারের শেষ বলে নাটকীয় মোড় নেয় এবং শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নশিরোপা অর্জন করে খলিলপুর ইউনিয়ন। একাটুনা ইউনিয়ন রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে একাটুনা ইউনিয়নের এমদাদ সেরা বোলার এবং একাটুনা ইউনিয়নের অধিনায়ক সিদ্দিকুর রহমান সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এএসপি মোহাম্মদ মুহিবুর রহমান খান, ৯নং আমতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রানা খান শাহীন, বিআরইবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদিক জামান খান এবং বিপিডিবির উপ- বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাকিল খান। এ সময় আমতৈল ফোর স্টার ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইড-এর ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এক অভিনন্দন বার্তায় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খলিলপুর ইউনিয়ন ও রানার্সআপ একাটুনা ইউনিয়নকে আন্তরিক শুভেচ্ছা জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আমতৈল ফোর স্টার ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং বিজয়ী দলগুলোর সাফল্যের প্রশংসা করেন। তারা বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন দুটোই সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। অতিথিরা নতুন প্রজন্মকে সোনালি সম্ভাবনার পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ