আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস
সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ : সন্দেহভাজন খুঁজছে পুলিশ

ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০১:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০১:১৮:২৮ পূর্বাহ্ন
ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি
ডেট্রয়েট, ২৮ জানুয়ারি : মঙ্গলবার রাতে ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটি ছাত্রাবাসে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসজুড়ে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাত ১০টার কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, মিডটাউন ডেট্রয়েটে অবস্থিত ক্যাম্পাসের চ্যাটসওয়ার্থ সুইটস নামের একটি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। পোস্টে উল্লেখ করা হয়, গুলির ঘটনাটি “পরস্পর পরিচিত ব্যক্তিদের মধ্যে” সংঘটিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ইতোমধ্যে ঘটনাস্থল ত্যাগ করেছে।  পুলিশ একজন সন্দেহভাজনকে খুঁজছে এবং এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের সকলকে “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ