আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় স্কিলস সংলাপ

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:০৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:০৯:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় স্কিলস সংলাপ
ঢাকা, ২৮ জানুয়ারি : দেশের শিক্ষা, প্রশিক্ষণ ও নীতি-নির্ধারণী পর্যায়ের শীর্ষ ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল স্কিলস ডায়ালগ ২০২৬’। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাজধানী ঢাকার বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই আলোচনার আয়োজন করা হয়।
ডায়ালগে বক্তারা অত্যন্ত জোরালোভাবে বলেন, বাংলাদেশকে কেবল ‘শ্রম রপ্তানিকারক’ দেশ হিসেবে থাকলে চলবে না। বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ‘দক্ষতা রপ্তানি’র দিকে নজর দিতে হবে। উৎপাদনশীলতা, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক মানের যোগ্যতাসম্পন্ন জনশক্তিই হবে আমাদের আগামীর সম্পদ। দক্ষতাকে কেবল একটি খাতের বিষয় না দেখে একে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রেইনার্স) সভাপতি ড. কে এম হাসান রিপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ভবিষ্যতের মুদ্রা হলো দক্ষতা। আমাদের তরুণ সমাজকে কেবল চাকরির পেছনে ছুটলে চলবে না, বরং তাদের এমনভাবে দক্ষ করে তুলতে হবে যাতে তারা বিশ্বের যেকোনো প্রান্তে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।"
ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহ-সভাপতি ইউসুফ এফতি একটি স্বাধীন ও যুগোপযোগী মানবসম্পদ উন্নয়ন কাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সতর্ক করে বলেন, "সমন্বিত জাতীয় পরিকল্পনা ও দক্ষ প্রশাসন ব্যবস্থা ছাড়া আমাদের শিক্ষা আর শ্রমবাজারের এই দূরত্ব দূর করা সম্ভব নয়।"
অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি ড. মো. সবুর খান বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সার্টিফিকেট দেওয়ার কারখানায় পরিণত করলে চলবে না। শিক্ষার প্রতিটি স্তরে কর্মসংস্থান ও শিল্পের অভিজ্ঞতাকে যুক্ত করতে হবে, যাতে স্নাতক শেষ করেই একজন শিক্ষার্থী সরাসরি কাজে নামার সাহস পায়।"
উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, দেশবরেণ্য প্রশিক্ষক কাজী এম আহমেদ ও নিলুফার করিম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মনির হোসেন এবং জনতার দলের মুখপাত্র ডেল এইচ খান।
এছাড়াও ট্রেইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়লা নাজনীন, সহ-সভাপতি মোহাম্মদ মোরাদ হোসেন এবং পরিচালক (ইনোভেশন) জিয়া উদ্দিন মাহমুদসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একটি দক্ষ, কর্মঠ ও আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে এই সংলাপ শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা