আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:১১:০৮ অপরাহ্ন
শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত
শেরপুর, ২৮ জানুয়ারি : (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে শেরপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান ও জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বেলা ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠান’ চলাকালে এই সংঘর্ষের সূত্রপাত হয়। অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকরা আগে থেকেই সামনের আসনে বসে থাকলেও বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকরা অনুষ্ঠানস্থলে এসে সামনে জায়গা না পেয়ে ক্ষুব্ধ হন। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় অনুষ্ঠানস্থল রণক্ষেত্রে পরিণত হয়। শতাধিক চেয়ার ভাঙচুর করার পাশাপাশি কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় মাওলানা রেজাউল করিম মাথায় রামদার কোপ ও লাঠির আঘাতে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ পাঠানো হয়, কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জামায়াত প্রার্থীর অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত হামলা ছিল। অন্যদিকে বিএনপি প্রার্থী এই বিশৃঙ্খলার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঞাও বিষয়টি নিশ্চিত করেছেন। এই মৃত্যুর ঘটনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ