আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন আমীরে জামায়াত

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০২:৩৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০২:৩৪:৪১ পূর্বাহ্ন
শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন আমীরে জামায়াত
শেরপুর, ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শেরপুর সফর করছেরন জামায়াত আমির।
আজ সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগে তিনি শেরপুরে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি সরাসরি শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। আমীরে জামায়াত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন, সান্ত্বনা প্রদান করেন এবং ধৈর্যধারণের পরামর্শ দেন।
এ সময় এক আবেগঘন মুহূর্তে আমীরে জামায়াত শহীদ রেজাউল করিমের তিন বছর বয়সী কন্যাসন্তানকে কোলে তুলে নেন। শিশুটিকে কোলে নেওয়ার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
পরবর্তীতে আমীরে জামায়াত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি মহান আল্লাহর দরবারে শহীদ রেজাউল করিম (রাহিমাহুল্লাহ)-এর রূহের মাগফিরাত এবং তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য বিশেষ দোয়া করেন।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।
কবর জিয়ারত শেষে তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর মাঠে নির্বাচনের জনসভায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ