আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
এহসানুল মাহবুব জুবায়ের

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:১০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:১০:২৭ পূর্বাহ্ন
ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে
ঢাকা, ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা ওই অ্যাকাউন্ট থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে, যা জামায়াতের আদর্শ ও অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী। রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। তারা চরম বাড়াবাড়ি করেছে।
তিনি আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরবর্তীতে বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নিরাপত্তাও নিশ্চিত করা গেছে।
ছড়িয়ে পড়া বিতর্কিত পোস্টগুলোর বিষয়ে জামায়াতে ইসলামী স্পষ্ট করে জানায়, ওই বক্তব্য বা কনটেন্ট ডা. শফিকুর রহমানের নিজস্ব কোনো মতামত, অবস্থান বা বক্তব্য নয়। এটি সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত সাইবার হামলার ফল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র।
জামায়াতের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই না করে যেন কোনো কনটেন্ট শেয়ার করা না হয়। বিভ্রান্তি এড়াতে দলের কেন্দ্রীয় ও নির্ভরযোগ্য প্রচারমাধ্যমগুলোর ওপর আস্থা রাখার অনুরোধও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন