আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাহি ও মৌরি

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৩৮:৩৬ পূর্বাহ্ন
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মাহি ও মৌরি
ডিয়ারবর্ন, ২ ফেব্রুয়ারি : ওয়ারেন সিটির বাসিন্দা শফিকুল মাহি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গী হয়েছেন রাহিদা চৌধুরী মৌরি। গতকাল শনিবার রাতে ডিয়ারবর্ন সিটির ৫১২১, ওকম্যান বুলেভার্ডে অবস্থিত ‘সরাই প্লেস’-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পেশায় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজার  শফিকুল মাহি ওয়ারেন সিটির বাসিন্দা লিয়াকত আলী ও আঞ্জুমানারা বেগমের সন্তান। অপরদিকে চিকিৎসা পেশায় নিয়োজিত রাহিদা চৌধুরী মৌরি শরিফুজ্জামান চৌধুরী ও রেহেনা চৌধুরীর কন্যা। শিক্ষিত, পেশাগতভাবে প্রতিষ্ঠিত এই দুই তরুণ-তরুণীর মিলনে অনুষ্ঠানে ভিন্নমাত্রার আনন্দ ও গৌরবের আবহ সৃষ্টি হয়।
বিয়ের আয়োজনে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজন, বর-কনের বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সরাই প্লেস পরিণত হয় এক মিলনমেলায়। নান্দনিক সাজসজ্জা ও প্রাণবন্ত পরিবেশে অতিথিরা উপভোগ করেন স্মরণীয় মুহূর্ত। আনন্দঘন এই আয়োজনে ছিল আকর্ষণীয় ফটোসেশন ও সুস্বাদু খাবারের বিশেষ ব্যবস্থা, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। শুভ মুহূর্তে নবদম্পতির জন্য আগত অতিথিরা সুখী দাম্পত্য জীবনের কামনা ও আন্তরিক আশীর্বাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা