আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০১:২৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০১:২৫:৩৭ পূর্বাহ্ন
আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান
গ্র্যান্ড র‍্যাপিডসে শহরব্যাপী এক শিল্প প্রতিযোগিতার সময় অ্যামওয়ে গ্র্যান্ড প্লাজা হোটেলের সামনে শিল্পী বিল সেকুন্ডার নির্মিত ‘টিন ম্যান’ ভাস্কর্যটি পথচারীদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে পশ্চিম মিশিগানের এই শহরে পারিবারিক আয় রাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, যা শহর কর্তৃপক্ষের মতে তরুণ ও উচ্চশিক্ষিত কর্মীবাহিনী আকর্ষণে সাফল্যের প্রতিফলন/Photo : Chris DuMond, Special To The Detroit News


ডেট্রয়েট, ৩ ফেব্রুয়ারি : মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, কয়েকটি নির্দিষ্ট শহরে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও ২০২৪ সালে মিশিগানের মধ্যম পারিবারিক আয় জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে ছিল। এর অর্থ হলো, দেশের বাকি অংশের তুলনায় রাজ্যটির সামগ্রিক সম্পদ হ্রাস পাচ্ছে।
আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মিশিগানের পরিবারগুলো গড়ে ৭২,০০০ ডলারের কিছু বেশি মধ্যম আয়ের কথা জানিয়েছে, যা যুক্তরাষ্ট্রের ৮৩,৭৩০ ডলারের জাতীয় মধ্যম আয়ের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। এই হিসাবে মিশিগান সব রাজ্যের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে। 
বিশেষজ্ঞদের মতে, আরও উদ্বেগজনক বিষয় হলো—মিশিগানের প্রকৃত পারিবারিক আয়, যা মুদ্রাস্ফীতির প্রভাব বিবেচনায় নিয়ে প্রকৃত ক্রয়ক্ষমতা নির্দেশ করে, গত এক দশকে জাতীয় গড়ের তুলনায় ২৫ শতাংশ কম হারে বেড়েছে।
ইউনিভার্সিটি অব মিশিগানের আঞ্চলিক অর্থনৈতিক বিশেষজ্ঞ ডোনাল্ড গ্রাইমস বলেন, “দেশের বাকি অংশের তুলনায় আমরা ক্রমেই দরিদ্র হয়ে পড়ছি।”
তবে আয়ের এই চিত্রের মধ্যেও কিছু আশাব্যঞ্জক দিক রয়েছে। তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে কালামাজু ও গ্র্যান্ড র‍্যাপিডসে পারিবারিক আয় ৮০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মেট্রো ডেট্রয়েট অঞ্চলের কয়েকটি শহরতলিতে বসবাসকারী পরিবারগুলোর আয় জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম মিশিগানের এসব শহরের সাফল্য এবং সামগ্রিক তথ্যপ্রবাহ থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়—একটি তরুণ ও উচ্চশিক্ষিত কর্মীবাহিনীকে আকর্ষণ করতে পারলেই কোনো শহরের মধ্যম পারিবারিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ