আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক
জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০১:২৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০১:২৪:১২ পূর্বাহ্ন
বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার
ঢাকা, ৫ ফেব্রুয়ারি :  জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাকের অভিযোগে সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, হাতিরঝিল থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়। পরে বুধবার নিয়মিত মামলা রুজু হলে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সাইবার ইউনিট মামলাটির তদন্ত করছে। আটক ব্যক্তির মোবাইল ফোনসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে। ফরেনসিক প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁর সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ডিবির প্রাথমিক ধারণা, জামায়াত আমিরের এক্স আইডিটি বিদেশ থেকে হ্যাক হয়ে থাকতে পারে। এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোনে ছরওয়ার আলমকে আটক করে ডিবি।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্ট ঘিরে দেশজুড়ে সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়। পরে এ ঘটনায় হাতিরঝিল থানায় জামায়াতের পক্ষ থেকে জিডি করা হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন