আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নতুন প্রধানমন্ত্রী : প্রেস সচিব ওকল্যান্ড কাউন্টি আদালতে লেজিওনেলা নেই আইসিই নিয়ে আবারও সিটি কাউন্সিলে টেলরের কঠোর মন্তব্য রোমুলাসে আইসিই আটক কেন্দ্র প্রস্তাবে আপত্তি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার গ্রেপ্তার নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত
নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ সভা

রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:০৬:৪০ অপরাহ্ন
রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস : জেলা প্রশাসক
সিলেট, ৫ ফেব্রুয়ারি : সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলম বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। রমজান আসে ইবাদত করার জন্য, তাকওয়া অর্জনের জন্য ।তিনি সততা ও ন্যায়নিষ্ঠতার সহিত ব্যবসা পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গোদাম ব্যবসায়ীদের ইঙ্গিত করে  বলেন, রাষ্ট্রের চেয়ে চালাক কেউ না। অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে মজুতদারি করে মানুষকে কষ্ট না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
জেলা প্রশাসক আজ (৫ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে আসন্ন রমজান উপলক্ষে সিলেট জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহের পরিচালনায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক বলেন, দশ টাকার পণ্য যদি ১৪ বা ১৫ টাকায় বিক্রি করেন তাহলে ঠিক আছে, কিন্তু দশ টাকার পণ্য বিশ টাকায় বিক্রি করা অন্যায়। কোন ধরনের কৃত্রিম সংকট যেন না সৃষ্টি হয় এবং সাপ্লাই চেইন যেন ঠিক থাকে আমরা সেজন্য ব্যবস্থা নিব। রমজান আসে ইবাদত করার জন্য, কিন্তু আমরা ইবাদত বাদ দিয়ে কেনাকাটায় বেশি মনযোগী হয়ে যাই।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল

মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল