আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
রমজানের অফিস সময়সূচি ও এলপিজি কর কাঠামোয় পরিবর্তন

ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নতুন প্রধানমন্ত্রী : প্রেস সচিব

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:২৭:১৫ অপরাহ্ন
ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নতুন প্রধানমন্ত্রী : প্রেস সচিব
ঢাকা, ৫ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে তারা আশা করছেন, এর পরে যাওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত ও অগ্রগতি জানাতে এই ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসেবে ১৫ বা ১৬ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ ১৫ কিংবা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন। আমার মনে হয় না, বিষয়টি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।”
এদিকে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার ১৮০ দিন ক্ষমতায় থাকবে—এমন অপপ্রচারের বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ। তিনি বলেন, “এই অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “সরকার শুরু থেকেই জনগণকে স্পষ্টভাবে জানিয়েছে—নির্বাচন শেষে যাঁরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন, তাঁদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। এ নিয়ে কোনো দ্বিধা বা অনিশ্চয়তার অবকাশ নেই।”
আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচিত সংসদ সদস্যরা সমান্তরালভাবে ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “১৮০ কার্যদিবসের বিষয়টি আগেও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন সময়ে পরিষ্কার করেছেন।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণের সিদ্ধান্তও নেওয়া হয়। প্রেস সচিব জানান, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য সংস্থা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী আলাদা সময়সূচি নির্ধারণ করবে।
এছাড়া উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) খাতের কর কাঠামো পুনর্গঠন সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে বিদ্যমান ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে এককভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এ সিদ্ধান্তে কর আদায় প্রক্রিয়া সহজ হবে এবং খাতটির বিদ্যমান জটিলতা হ্রাস পাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক