আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার প্রতিশ্রুতি

মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০১:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০১:১১:৪৯ অপরাহ্ন
মানুষের মায়া ও ভালোবাসা থেকেই রাজনীতি করি : সৈয়দ মো. ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ), ৫ ফেব্রুয়ারি : “আমি টাকা, ক্ষমতা কিংবা পদ–পদবির জন্য রাজনীতি করি না; মানুষের প্রতি মায়া ও ভালোবাসা থেকেই চুনারুঘাট–মাধবপুরবাসীর জন্য রাজনীতি করি”—এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার, ছয়শ্রী, রাজারবাজার ও কালিশিরি বাজারে অনুষ্ঠিত একাধিক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ ফয়সল বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে আছেন এবং নানা রাজনৈতিক প্রতিকূলতা ও চাপের মধ্যেও এলাকাবাসীকে ছেড়ে যাননি। তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক আমানত হিসেবে দিয়েছেন। এই আমানত রক্ষার দায়িত্ব এখন আপনাদের হাতে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষই তাঁর রাজনীতির মূল শক্তি। “খালেদা জিয়ার পবিত্র আমানত আজ আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যদি এই আমানত রক্ষা করেন, তাহলে আমি আজীবন মাধবপুর–চুনারুঘাটবাসীর কাছে ঋণী থাকব,” বলেন তিনি।
নিজের অবস্থান স্পষ্ট করে সৈয়দ ফয়সল বলেন, তিনি কখনো কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। “আমি আপনাদের ঘরের সন্তান। আমি ভুল করলে আপনারা আমাকে জবাবদিহির আওতায় আনতে পারবেন,” যোগ করেন তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নিপীড়ন সহ্য করা হবে না। তিনি নিজেকে “সবার পাহারাদার” হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দল–মত–ধর্ম নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ইতিবাচক সাড়া মিলছে। বিশেষ করে চা–বাগান ও গ্রামীণ বাজারগুলোতে ভোটারদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
জনসভাগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে চৌমুহনী বাজারে গণসংযোগ ও পথসভা করেন তরুণ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, নতুন প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান মাধবপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি

কুকুর নির্যাতনের অভিযোগে ইস্টপয়েন্টের তরুণী বিচারের মুখোমুখি