আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

গ্রানাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:২০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:২০:১৩ পূর্বাহ্ন
গ্রানাডার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা
লন্ডন, ৬ ফেব্রুয়ারি : ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র গ্রানাডার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে এক যৌথ ঘোষণার মাধ্যমে এই ঐতিহাসিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ও গ্রানাডা উভয় দেশই ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে এই প্রাতিষ্ঠানিক কূটনৈতিক বন্ধন প্রতিষ্ঠিত হলো।
বাংলাদেশের পক্ষে লন্ডনে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম এবং গ্রানাডার হাইকমিশনার রাচের ক্রোনি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে সমঝোতা ঘোষণায় স্বাক্ষর করেন।
হাইকমিশনার আবিদা ইসলাম এ মুহূর্তকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ইতিহাসে একটি স্মরণীয় মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ ও গ্রানাডার মধ্যে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। এই কূটনৈতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক সেতুবন্ধন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্বমানের ওষুধ ও বস্ত্রখাতের সক্ষমতা এবং গ্রানাডার কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি হয়েছে।
গ্রানাডার হাইকমিশনার রাচের ক্রোনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক ন্যায্যতার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্লোবাল সাউথের দেশ হিসেবে বাংলাদেশ ও গ্রানাডা এখন থেকে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।
নতুন এই কূটনৈতিক সম্পর্কের ফলে জাতিসংঘ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সম্পর্ক কেবল আনুষ্ঠানিক কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ