আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

পুরান ঢাকায় রিকশাভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিও

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৩:০৭:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৩:০৭:১৮ পূর্বাহ্ন
পুরান ঢাকায় রিকশাভ্রমণে মার্কিন রাষ্ট্রদূত, ভাইরাল ভিডিও
ঢাকা, ৬ ফেব্রুয়ারি : ইতিহাস ও ঐতিহ্যের নগরী পুরান ঢাকা একদিনের জন্য পরিণত হলো কূটনৈতিক সফরের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্ত্রীসহ পুরান ঢাকার অলিগলি ঘুরে দেখেন এবং উপভোগ করেন ঐতিহ্যবাহী স্থাপনা ও জনপ্রিয় খাবার।
ব্যস্ত গলিপথে রিকশাভ্রমণ, লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শন এবং সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান ঘুরে দেখেন রাষ্ট্রদূত। পথে পথে স্থানীয়দের আতিথেয়তায় সাড়া দিয়ে তিনি পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও জনপ্রিয় বিরিয়ানির স্বাদ নেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই সফরের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশায় করে পুরান ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন তিনি।
ভিডিও বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “শুভ দিন। আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানটিকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রদূত তহবিলের জন্য মনোনীত করেছিলেন। আমার মনে হয় এটি একটি দারুণ উদাহরণ।”
সংস্কারকাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, “এখানে দারুণ কাজ হয়েছে। কয়েক বছর আগে যেভাবে দেখেছিলাম, তার চেয়ে এখন একেবারেই আলাদা। আবার এখানে ফিরে এসে এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লাগছে।”
মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবার উপভোগ করেন। তাদের সফরের শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মাধ্যমে, যা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন-এর সহায়তায় সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে।
সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত ঐতিহাসিক হোসেনী দালান পরিদর্শন করেন এবং পুরান ঢাকার ব্যস্ত অলিগলিতে সময় কাটান। ভ্রমণের ফাঁকে ফাঁকে উপভোগ করেন এখানকার ঐতিহ্যবাহী মসলা চা ও জনপ্রিয় বিরিয়ানি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড