আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

পুলিশ কর্মকর্তাকে কামড়ানোর অভিযোগে মিশিগানে নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:২১:২৮ অপরাহ্ন
পুলিশ কর্মকর্তাকে কামড়ানোর অভিযোগে মিশিগানে নারী গ্রেপ্তার
কর্নেল টাউনশিপ, ৬ ফেব্রুয়ারি : চলতি সপ্তাহে গ্রেপ্তারের সময় এক পুলিশ কর্মকর্তাকে কামড়ানোর অভিযোগে মিশিগানের আপার পেনিনসুলার এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) জানিয়েছে, ২২ বছর বয়সী ব্রায়ানা মাকোস্কি বৃহস্পতিবার এসকানাবায় ৯৪তম জেলা আদালতে হাজির হন। তিনি ডেল্টা কাউন্টির কর্নেল এলাকার বাসিন্দা।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মাকোস্কির বিরুদ্ধে একজন পুলিশ কর্মকর্তাকে বাধা দেওয়ার অভিযোগে তিনটি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। মিশিগান আইনে পুলিশ কর্মকর্তাকে বাধা দেওয়ার সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড। তবে ওই বাধাদানের ফলে কোনো কর্মকর্তা চিকিৎসা প্রয়োজন এমন আঘাত পেলে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হতে পারে। একজন বিচারক তার জামিন ৪ হাজার ডলার নির্ধারণ করেছেন এবং পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।
এমএসপি জানায়, মঙ্গলবার গ্ল্যাডস্টোনে অবস্থিত স্টেট পুলিশ পোস্টের টহল কর্মকর্তারা পশু অবহেলার অভিযোগ পান। প্রাথমিক তদন্ত শেষে কর্নেল টাউনশিপের কাউন্টি রোড ৪২৬-এর একটি ঠিকানায় তল্লাশি পরোয়ানা নেওয়া হয়।
বুধবার সেখানে অভিযান চালিয়ে পুলিশ বিড়াল, খরগোশ, শূকর ও ছাগলসহ বেশ কয়েকটি মৃত প্রাণী উদ্ধার করে। এছাড়া ১৪টি বিড়াল, ১২টি খরগোশ ও একটি ভেড়া অপুষ্ট ও দুর্বল অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত সব প্রাণী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পুলিশ জানায়, তদন্ত শেষে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় সেখানে উপস্থিত এক নারী তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তিনি এক টহল কর্মকর্তাকে কব্জিতে কামড় দেন। গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার পরও তিনি প্রতিরোধ চালিয়ে যান এবং আরেক কর্মকর্তাকে কামড়ানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে কাবু করে গ্রেপ্তার করে ডেল্টা কাউন্টি জেলে পাঠায়। এমএসপি জানায়, সাম্প্রতিক সময়ে মিশিগানে পুলিশ কর্মকর্তাকে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের তালিকায় মাকোস্কি সর্বশেষ সংযোজন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি