আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

বটসফোর্ড হাসপাতালে বেডবাগ কামড় : রোগীর মামলা

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০২:৩১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০২:৩১:৫৫ পূর্বাহ্ন
বটসফোর্ড হাসপাতালে বেডবাগ কামড় : রোগীর মামলা
গ্রোস পয়েন্ট, ৭ ফেব্রুয়ারি : লরা পোর্ট্রে নামে ডেট্রয়েটের এক নারী কোরওয়েল হেলথের মালিকানাধীন গ্রোস পয়েন্ট বটসফোর্ড জেনারেল হাসপাতালে বেডবাগ কামড়ের অভিযোগে এনে মামলা করেছেন। মামলাটি সোমবার ওয়েইন কাউন্টি সার্কিট আদালতে দায়ের করা হয়।
ওয়েইন কাউন্টি সার্কিট আদালতে সোমবার দায়ের করা মামলার অনুযায়ী, লরা পোর্ট্রে ১ জুলাই গ্রোস পয়েন্ট বটসফোর্ড জেনারেল হাসপাতালে রোগী ছিলেন। অভিযোগ, বিছানায় থাকা অবস্থায় তিনি বেডবাগের কামড়ের শিকার হন, যার ফলে তার শরীরে কামড়ের দাগ এবং ক্ষত সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়েছে, হাসপাতাল তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে।
কোরওয়েল হেলথের মুখপাত্র মার্ক গিয়ারি বলেছেন, হাসপাতালটি বেডবাগের কোনো প্রমাণ খুঁজে পায়নি এবং নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য কঠোর প্রোটোকল অনুসরণ করে।
অভিযোগ অনুযায়ী, পোর্ট্রে "মারাত্মক ও গুরুতর" আঘাত এবং ক্ষত, বুকে ও পিঠে আঘাত এবং শরীরের অন্যান্য অংশেও আঘাত পেয়েছেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, তার সুপ্ত ও বিদ্যমান শারীরিক অবস্থার অবনতি এবং তীব্রতা বৃদ্ধি পেয়েছে, "যা তার অক্ষমতার কারণ হয়েছে।"
মামলায় অভিযোগ করা হয়েছে যে তার আঘাতগুলো সবই স্থায়ী এবং নিরাময় অযোগ্য প্রকৃতির।
মামলায় পোর্ট্রে কত টাকার ক্ষতিপূরণ চেয়েছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে যে তিনি ২৫,০০০ ডলারের বেশি ক্ষতিপূরণ চেয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা