আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

আজও স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি : হবিগঞ্জে জামায়াত আমির

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:৪৯:৫১ পূর্বাহ্ন
আজও স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি : হবিগঞ্জে জামায়াত আমির
হবিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবার আজও স্বপ্নের বাংলাদেশ পাননি। তিনি বলেন, “আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, এমন বাংলাদেশের চিত্র দেখলে হয়তো তিনি মুক্তিযুদ্ধে অংশ নিতেন না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “জীবন দিয়ে যারা আমাদের ঋণী করেছেন, তাদের প্রতি কী সম্মান দেখালো দেশ, জাতি, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ? তাদের স্বপ্ন ছিল ন্যায় ও সাম্যের বাংলাদেশ, সুশিক্ষা, অর্থনৈতিক মুক্তি — কিন্তু কিছুই হয়নি। এর জন্য সাধারণ জনগণ দায়ী নয়; দায়ী অসৎ নেতৃত্ব।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল। ভিয়েতনাম আমাদের অনেক পরে স্বাধীনতা পেয়েছে, গৃহযুদ্ধের কবল থেকে মুক্তি পেয়েছে, এখন সে অঞ্চলের রোল মডেল। কিন্তু বাংলাদেশে আজও সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জীবনকে অস্থির করে রেখেছে।”
জেলা জামায়াতের আমির মাওলানা কাজী মুখলিছুর রহমান সমাবেশের সভাপতিত্ব করেন। হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদ সমাবেশ সঞ্চালনা করেন। ডা. শফিকুর রহমান জেলার চারটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমির হবিগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ড. আহমদ আব্দুল কাদের বাচ্চু, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, জাগপা ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, জাকসু জিএস মাজহারুল ইসলাম, নেজামে ইসলাম সিলেট মহানগর আমির মাওলানা জোবায়ের রহমান খান, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, গণ অধিকার পরিষদ থেকে সদ্য জামায়াতে যোগ দেওয়া নেতা অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান ও জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন