আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত
মার্কিন সরকারের অনুমোদন প্রক্রিয়াধীন

মিশিগানে বাংলাদেশি কনসুলেট আসছে

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১১:০৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১১:০৭:৫৮ অপরাহ্ন
মিশিগানে বাংলাদেশি কনসুলেট আসছে
হ্যামট্রাম্যাক, ৮ ফেব্রুয়ারি : মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে টাউন হল বৈঠক করেছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। বৈঠকে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জানান, ডেট্রয়েটে একটি স্থায়ী বাংলাদেশি কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্তের বিষয়ে মার্কিন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা। একই সঙ্গে তিনি আমেরিকার কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে প্রবাসীদের নিবিড় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি–আমেরিকানদের মূলধারার মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য কমিউনিটির সদস্যদের প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির গেট অব কলম্বাসে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসির উদ্যোগে এই টাউন হল বৈঠকের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে কমিউনিটির সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, মিশিগানের ডেট্রয়েটে স্থায়ী বাংলাদেশি কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে বাংলাদেশে সব প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে মার্কিন সরকারের অনুমোদন প্রয়োজন, যা ইতোমধ্যে চাওয়া হয়েছে এবং বিষয়টি বর্তমানে মার্কিন সরকারের বিবেচনাধীন রয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। বেশি রেমিট্যান্স পাঠানোর তালিকার এক নম্বরে রয়েছে আমেরিকা।  প্রবাসীদের এই অনন্য অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আমেরিকার কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার তাগিদ দেন। পাশাপাশি দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি–আমেরিকানদের মূলধারার মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত করাকে সময়ের দাবি উল্লেখ করে এ ক্ষেত্রে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে মিশিগানে কনসুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় হ্যামট্রাম্যাক সিটির পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি প্রোক্লেমেশন প্রদান করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত হ্যামট্রাম্যাক সিটির বর্তমান ও সাবেক কাউন্সিল সদস্যরা রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের হাতে এই প্রোক্লেমেশন তুলে দেন।
বৈঠকে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মো. সালাহউদ্দিন মাহমুদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা মাহবুবুর রহমান ও মো. আরিফুর রহমান।
বৈঠকের শেষ পর্বে দূতাবাসের কর্মকর্তারা কমিউনিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কনস্যুলার সেবা সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়