আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

১২ ফেব্রুয়ারি ভোট, ১৩ ফেব্রুয়ারি ফলাফল নিশ্চিত : ইসি

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০২:৩৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০২:৩৩:৪২ পূর্বাহ্ন
১২ ফেব্রুয়ারি ভোট, ১৩ ফেব্রুয়ারি ফলাফল নিশ্চিত : ইসি
ঢাকা, ৯ ফেব্রুয়ারি :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের প্রস্তাবিত গণভোটের ফলাফল প্রকাশের সময়সূচি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং শুক্রবার ১৩ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট হওয়ায় ফলাফল ঘোষণায় বিলম্বের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা তিনি নাকচ করেছেন। 
ইসি বলেন, “এবারের নির্বাচনী পরিবেশ বিগত যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চমৎকার ও শান্তিপূর্ণ। নির্বাচনের প্রস্তুতি নিয়ে যে সব শঙ্কা ছিল, তা সবার সহযোগিতায় কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে এবং তা জাতিকে উপহার হিসেবে প্রদান করা হবে। ফলাফল সংগ্রহের জন্য এবার আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এর ফলে তথ্য আদান-প্রদান আগের তুলনায় অনেক দ্রুত হবে। তবে পাহাড়ী বা দুর্গম এলাকার কিছু কেন্দ্রে যাতায়াত সমস্যার কারণে ফলাফল আসতে সামান্য বিলম্ব হতে পারে যা স্বাভাবিক বলে উল্লেখ করেন কমিশনার।
নির্বাচনের দিন প্রায় ১১ থেকে ১২ লাখ নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক মনিটরিং টিম সক্রিয় থাকবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর মাঠ পর্যায়ের তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে।
বিদ্যুৎ সুবিধাসম্পন্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হওয়ার জন্য নির্বাচন কমিশন বিশেষ ফ্যাক্ট-ফাইডিং সেল গঠন করেছে, যা সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করবে এবং অপপ্রচার দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেবে। ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে, যাতে গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইসি আশাবাদী, সব ব্যবস্থাপনা যথাযথ থাকায় একটি উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর