আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত
নতুন সমন্বয় কমিটি গঠন

যুক্তরাজ্য বাংলা অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্ম

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০২:২৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০২:২৪:৫৯ পূর্বাহ্ন
যুক্তরাজ্য বাংলা অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্ম
লন্ডন, ১০ ফেব্রুয়ারি : যুক্তরাজ্য বাংলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গত ৮ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়নের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ, এবং সাধারণ সম্পাদক ডঃ আজিজুল আম্বিয়ার প্রাণবন্ত উপস্থাপনা করেন। গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, এছাড়া উপস্থিত ছিলেন আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ ও শিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।
বিস্তারিত আলোচনার পর যুক্তরাজ্য বাংলা অনলাইন প্রেসক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ ১৫ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়, যেখানে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চিফ কো-অর্ডিনেটর এবং লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করা হয়েছে।
সমন্বয় কমিটির সদস্যবৃন্দ হলেন: ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ (সভাপতি), ডঃ আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক), ইমদাদুন খান, আমিনুল হক জিলু, খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম, আসমা মতিন, নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের এবং শিপন মিয়া।
নির্ধারিত কমিটি আগামী দু' মাসের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ, একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুত করার দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য বাংলা অনলাইন প্রেসক্লাব একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল