আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলার প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৩ ০২:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৩ ০২:৪৩:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলার প্রস্তুতি সভা
আটলান্টিক সিটি, ০২ জুন : গত ৩১ মে, বুধবার রাতে নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত আসন্ন “বাংলাদেশ মেলা-২০২৩” সুন্দর ও সার্থক করার লক্ষ্যে এক সভা  ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেলা আয়োজক কমিটির সভাপতি আবু নছর  ও সভা পরিচালনা করেন সদস্য সচিব রহমান বাবুল।
সভায় বাংলাদেশ মেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সবাই নিজ নিজ কাজের অগ্রগতি ও পরিকল্পনা সভায় উপস্থিত সুধীজনদের অবহিত করেন। তাঁদের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে সভায় বক্তব্য রাখেন বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, মো: গিয়াস উদ্দিন পাঠান, মোঃ শাহরিয়ার আহমদ, মনিরুজ্জামান, কাজী লিটন,  বেলাল হোসেন ভূইয়া, মোহাম্মদ আইয়ূব প্রমুখ। 


সভায়  আলোচকরা বাংলাদেশ মেলার আয়োজন নিয়ে  বিস্তারিত আলোচনা করেন এবং তাঁরা আশা প্রকাশ করেন আয়োজক কমিটি এবছর প্রবাসী বাংলাদেশিদেরকে একটা সুন্দর মনোমুগ্ধকর মেলা  উপহার দিতে পারবেন । উল্লেখ্য, আটলান্টিক সিটিতে আগামী ১১ জুলাই, মঙ্গলবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে “বাংলাদেশ মেলা” অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত