আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত “পিঠা উৎসব”

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:০৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:০৬:২৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত “পিঠা উৎসব”
আটলান্টিক সিটি, ১২ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রের নিউজার্সি ষ্টেটের আটলান্টিক সিটিতে ১০ ফেব্রুয়ারি, মংগলবার রাতে প্রাণের আমেজে “পিঠা উৎসব”এ মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশিরা । বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই পিঠা উৎসবের আয়োজন করে।
নান্দনিক এই পিঠা উৎসবে বাহারি নামের ও ডিজাইনের পিঠার সমাহার ছিল। প্রতিটি পিঠা ছিল আমাদের ঐতিহ্যবাহী বাংগালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করেছে।
পিঠা উৎসবের আয়োজন প্রসংগে আয়োজকরা বলেন , “প্রবাসে আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই আয়োজন।বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস । এই কথার প্রমান মেলে পিঠা উৎসবে প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহন ও তাদের উৎসাহ উদদীপনায়। পিঠা উৎসবে মাসুম বাউল,জামান রুকু সংগীত পরিবেশন করেন ও সুব্রত চৌধুরী কবিতা আবৃত্তি করেন।  বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পিঠার স্বাদ আস্বাদন করতে পিঠা উৎসবে অংশগ্রহন করে।
শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায় পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএএসজের নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জহিরুল ইসলাম সেন্টু, আবু জাহিদ, সিরাজুল ইসলাম, শাহ মাহমুদ, রওশন উদ্দিন, মোঃ মনিরুজ্জামান, আব্দুল জব্বার, সৈয়দ শহীদ, জাকির হোসেন, বেলাল হোসেন, বেলাল উদ্দিন, আবুল হোসেন, আমিন খান, সিরাজুল হক, রফিকুল ইসলাম, আব্দুর রব, জিয়াউর রহমান, রফিক উদ্দিন রুমেল, মাজহার আলী দুলাল প্রমুখ। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা পিঠা উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ