আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম
গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা

দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:৫৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৩:০২:৫৬ পূর্বাহ্ন
দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি
ছবিতে সিলেটের একটি ভোটকেন্দ্রের সামনে নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষা করছেন।

ঢাকা, ১২ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোটে দেশের সব জেলায় ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ভোটারের ভাষায়, এটি এক ধরনের গণতান্ত্রিক জাগরণের দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত হয়েছে। এদিন দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২,২৮০ জন প্রার্থী। এর মধ্যে ১,৭৫৫ জন রাজনৈতিক দলের প্রার্থী এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীদের মধ্যে ১,৯৪৬ জন পুরুষ (রাজনৈতিক দল ১,৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং ৮৩ জন নারী (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।
দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৩২ জন। ভোটগ্রহণের জন্য সারা দেশে স্থাপন করা হয়েছে ৪২,৭৭৯টি কেন্দ্র, যার মধ্যে ২১,২৭৩টি সাধারণ এবং ২১,৫০৬টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র।
নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ রাখতে মোতায়েন করা হয়েছে ৯ লাখ ১৯ হাজার ২৮০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩,৫০০, বিজিবি ৩৭,৪৫৩, কোস্টগার্ড ৩,৫৮৫, পুলিশ ১,৮৭,৬০৩, র‍্যাব ৯,৩৪৯, আনসার ৫,৬৭,৮৬৮ এবং বিএনসিসি ১,৯২২ জন। বিশেষ নজরদারি চালানো হচ্ছে ২১,৫০৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে।
রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে বড় দলগুলোর শীর্ষ নেতাদের লড়াইও চোখে পড়ার মতো। ঢাকা-১৭ আসনে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-১৩ আসনে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া দেশের অন্যান্য ‘হেভিওয়েট’ আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি

দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্দেশনা দিলেন খুলনার নতুন ডিআইজি