আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ধানের শীষের জোয়ারে ভেসে গেলেন কৃষ্ণ নন্দী

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন
ধানের শীষের জোয়ারে ভেসে গেলেন কৃষ্ণ নন্দী
খুলনা, ১৩ ফেব্রুয়ারি : খুলনা-১ আসনে ফলাফল ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। দাকোপ-বটিয়াঘাটা উপজেলার জনপদজুড়ে নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল, তার অবসান ঘটল ফল ঘোষণার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত বিপুল ব্যবধানে জয় তুলে নিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর এজাজ খান।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৩৪ ভোট—যা এ আসনের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
এই নির্বাচনে বিশেষভাবে আলোচিত ছিলেন কৃষ্ণ নন্দী, কারণ তিনি ছিলেন জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী। ফলে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক পরিমণ্ডলেও তাকে ঘিরে কৌতূহল ও আলোচনা ছিল লক্ষণীয়। তবে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে টিকে থাকতে পারেননি তিনি।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী শিবিরে আনন্দ-উল্লাস দেখা গেলেও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে নীরবতা নেমে আসে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ