আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

সৈয়দ ফয়সল বিপুল ব্যবধানে জয়ী, মন্ত্রিপরিষদে  দেখতে চায় এলাকাবাসী

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ১২:৫৮:৩৫ পূর্বাহ্ন
সৈয়দ ফয়সল বিপুল ব্যবধানে জয়ী, মন্ত্রিপরিষদে  দেখতে চায় এলাকাবাসী
মাধবপুর, হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি: গণমানুষের প্রত্যক্ষ রায়ে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১,৮৮,৭২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি পেয়েছেন ৮৪,৩২৩ ভোট। প্রায় ১,০৩,৭৪৯ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করে তিনি কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করেছেন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আনন্দ-উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।
১৯৯১ সাল থেকে তিনি এ আসনে একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করে তিনি সবসময় মাধবপুর ও চুনারুঘাটের মানুষের পাশে থেকেছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের সময় তাকে ও তার পরিবারকে বিভিন্ন হামলা, মামলা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছে, তবুও তিনি রাজনীতির মাঠ ছাড়েননি এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। স্থানীয়রা মনে করছেন, মানুষের প্রতি তার ভালোবাসা, ধৈর্য ও ত্যাগের ফলস্বরূপ এবারের নির্বাচনে ঐতিহাসিক বিজয় এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা সুসংগঠিতভাবে মাঠে কাজ করেছেন। দলীয় নেতাদের পাশাপাশি তার পরিবারের সদস্যরাও ব্যাপক গণসংযোগে অংশ নিয়েছেন। বিশেষভাবে তার ছেলে সৈয়দ শাফকাত আহমেদ ২৮টি চা বাগানে নিয়মিত প্রচারণা চালিয়েছেন, চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়েছেন। অপর ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদ ও ভাই সৈয়দ মোঃ শাহজাহানও বিরামহীন পরিশ্রম করে নির্বাচনের ফলাফলকে আরও শক্তিশালী করেছেন।
বিজয়ের পর নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, লাখো ভোটের ব্যবধানে নির্বাচিত এই জনপ্রতিনিধিকে মন্ত্রিপরিষদে স্থান দেওয়া হলে তা হবিগঞ্জবাসীর জন্য গৌরবের বিষয় হবে। স্থানীয়দের ভাষ্য, সৈয়দ মোঃ ফয়সল একজন সৎ, কর্মঠ ও স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিক, যার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির অভিযোগ নেই।
মাধবপুর জগদীশপুর হাইস্কুলের সাবেক অধ্যক্ষ আজগর আলী বলেন, “সৈয়দ ফয়সল বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। জনগণের বিপুল সমর্থনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি, দলের শীর্ষ নেতৃত্ব তার অভিজ্ঞতা ও সততাকে মূল্যায়ন করে তাকে মন্ত্রিপরিষদে দায়িত্ব দেবেন। তিনি মন্ত্রী হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারের সফলতা আরও দৃশ্যমান হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স