আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০১:২৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০১:২৩:৪৩ অপরাহ্ন
পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব
ওয়ারেন, ১৫ ফেব্রুয়ারি : আজ সনাতন হিন্দু ধর্মালম্বীরা মহা শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি পালন করছেন। এই তিথি শুধু একটি দিনে সীমাবদ্ধ নয়; এটি দুইদিন ধরে চলে, ভক্তদের মনে এক বিশেষ আধ্যাত্মিক উত্তেজনা ও প্রার্থনার উদ্দীপনা জাগায়। ভক্তদের বিশ্বাস, এই দিনে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হলে সকল মনস্কামনা পূরণ করেন। তাই দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এই পবিত্র তিথিতে শিবলিঙ্গে দুধ, বেলপাতা ও ফুল নিবেদন করে মহাদেবের আরাধনায় মগ্ন হন।
শিব মহাপুরাণে বর্ণিত আছে, এই রাতে মহাদেব সৃষ্টি-প্রলয় মহা তান্ডব সম্পাদন করেছিলেন। একই রাতে শিব এবং পার্বতীর মহামিলনও ঘটে। এই ঘটনাগুলো ভক্তদের মনে শিবরাত্রিকে বিশেষ করে তোলে। তাই সারাবছর ধরে ভক্তরা এই দিনটির প্রতীক্ষা করে থাকেন।
শিবরাত্রির ব্রত পালন এক অভ্যাসিক ভক্তের জীবনে আত্মসংযম, ভক্তি ও ধ্যানের এক মহাব্রত। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে থাকেন, আবার কেউ কেউ পুরো ২৪ ঘণ্টা এক ফোঁটা জলও পান না। এমন ভক্তিভরে ব্রত পালন রজোঃগুণ ও তমঃগুণ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আত্মার শক্তি বৃদ্ধি করে। অবিবাহিত নারী ও পুরুষরা এই ব্রতের মাধ্যমে মনোকামনা পূরণের আশা করেন। উপবাস শেষে ভক্তরা পারণ করেন। পারণের সময় মহাদেবকে অন্ন নিবেদন করে উচ্চারণ করা হয়:
"সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর।
 প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব।"
এদিকে রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ মন্দিরে আজ তিথি অনুযায়ী মহা শিবরাত্রি পালিত হবে।  ভক্তরা আজ ও কাল দুইদিন ধরে শিবরাত্রির পবিত্র তিথিতে অংশগ্রহণ করে মহাদেবের আরাধনায় মগ্ন থাকবেন।
শিবরাত্রি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ভক্তের জীবনে আত্মসংযম, আধ্যাত্মিক শক্তি এবং মহাদেবের প্রতি নিষ্ঠার এক মহাব্রত। আজকের এই পবিত্র দিনে প্রতিটি ভক্ত মহাদেবের করুণা কামনা করে, নিজের মন ও আত্মাকে উজ্জ্বল করার প্রার্থনা জানাচ্ছেন। সত্যিই, শিবরাত্রি হলো ভক্তি ও বিশ্বাসের এক মহা উৎসব, যা হৃদয়কে আধ্যাত্মিক দীপে আলোকিত করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়