আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ১২:২৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ১২:২৭:৪৩ অপরাহ্ন
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন
সিলেট, ১৬ ফেব্রুয়ারি : সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৬-২৭ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক পদে বিজয় টিভির সিলেট প্রতিনিধি এম. সাইফুর রহমান তালুকদার পুননির্বাচিত হয়েছেন।
আজ সোমবার সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী এই ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও মুহিবুর রহমান উপস্থিত ছিলেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার (একাত্তর টেলিভিশন), সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু (আলোকিত বাংলাদেশ), সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি (ঢাকা পোস্ট), কোষাধক্ষ্য শহিদুর রহমান জুয়েল (টাইম বাংলা নিউজ), ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ খান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ (একাত্তোরের কথা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো‍: কামরুল আলম (আলোকিত সিলেট), দপ্তর সম্পাদক দেলওয়ার  হোসেন মান্না (ডেইলি ক্যাম্পাস), সদস্য সাদিকুর রহমান চৌধুরী (দিনকাল), মো: মশাহিদ আলী (বার্তা ২৪) ও সৈয়দ রাসেল আহমদ (আজকের সিলেট)।
ভোট চলাকালে চলাকালে এসএমপির মূখপাত্র ও ডিসি (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের আপীল বোর্ডের সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপি সিলেট জেলা শাখার জুলাই অভ্যূত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নির্বাচন পরিদর্শন করেন।
নির্বাচনী আপীল বোর্ডর চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ