আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০১:১৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০১:১৬:১৮ পূর্বাহ্ন
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ফেসবুক পেইজ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : ঢাকার রাজনৈতিক অঙ্গনে ১৭ ফেব্রুয়ারি এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদীয় যাত্রা শুরু করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজন সদস্যকে শপথ পড়ানো হয়। দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে জামায়াতের জোটভুক্ত শরিক দলগুলোর সংসদ সদস্যদেরও শপথ পড়ানো হবে।
শপথ শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। এরপর পরিচয়পত্র প্রস্তুতের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ ও ডিজিটাল স্বাক্ষর প্রদান করবেন তাঁরা। এ উদ্দেশ্যে ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
সংসদ সদস্যদের শপথগ্রহণের জন্য সংসদ ভবনের নিচতলার শপথকক্ষ এবং নয়তলায় সরকারি ও বিরোধী দলের সভাকক্ষ আগেই প্রস্তুত করা হয়েছে।
শপথ কার্যক্রম শেষে বিএনপির সংসদীয় দল সকাল সাড়ে ১১টায় বৈঠকে বসবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৈঠকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হতে পারে। একই সভায় আগামী জাতীয় সংসদের স্পিকার মনোনয়নের বিষয়েও আলোচনা হতে পারে, যা সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটে অনুমোদিত হবে।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে। এর ভিত্তিতে বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
নবগঠিত সংসদের এই শপথ অনুষ্ঠান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়