আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মিশিগানে ইউনাইটেড বাংলাদেশির ৮০০ মানুষের মিলনময় ইফতার 

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৫:০৬ পূর্বাহ্ন
মিশিগানে ইউনাইটেড বাংলাদেশির ৮০০ মানুষের মিলনময় ইফতার 
ওয়ারেন, ২৪ ফেব্রুয়ারি : মিশিগান ধর্মীয় আবহে ও হৃদ‍্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো এক বিরাট ইফতার মাহফিল। রোববার ওয়ারেন শহরের মিফতাহ মিলনায়তনে ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ার অব মিশিগান-এর ব্যানারে বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন একত্রে এই বড় ইফতারের আয়োজন করেছে। 
ছোট-বড়, নারী-পুরুষসহ বিশিষ্টজনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন ইফতারে। আয়োজক সদস্যরা জানিয়েছেন, প্রায় ৮ শ মানুষ একসঙ্গে বসে ইফতার করেছেন । যা অনন্য মিলনমেলায় রূপ পেয়েছে।
রমজান মাসের তাৎপর্য নিয়ে বয়ান করেন নিউইর্য়কের দারুল উলুম এর পরিচালক শায়খ মোহাম্মদ শহীদুল্লাহ ও মিশিগানের জনপ্রিয় ইসলামিক বক্তা সায়েদ খান। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টেট সিনেটর স্টেপেনি চ‍্যাং, স্টেট রিপ্রেজেনটেটিভ ম‍্যাক পল ও ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন বক্তব্য রাখেন । মামদুদ হোসাইন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন সংগঠনের সাব্বির খান ও মোস্তাক চৌধুরী। বাংলাদেশি কমিউনিটিসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় ইফতার অনুষ্ঠানে। 
আয়োজকদের মতে, ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ারের এ ইফতার মাহফিল প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা