আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা

পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তুলতে সিটি প্রশাসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:২৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:২৯:০০ অপরাহ্ন
পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তুলতে সিটি প্রশাসকদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সিলেট, ২৪ ফেব্রুয়ারি : সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ (সবুজ ও পরিচ্ছন্ন শহর) ধারণা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে মশক নিধন, নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা জমা দিতে প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে ছয়টি সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান কাইয়ুম চৌধুরী।
তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র এবং অগ্রগতি সরাসরি দেখতে তিনি মাঠপর্যায়ে যাবেন বলেও জানিয়েছেন।
এর আগে নবনিযুক্ত প্রশাসকরা প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। ছয় সিটি কর্পোরেশনের প্রশাসকরা প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন।
প্রশাসকরা জানান, স্থানীয় সরকার মন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ছয় মাসব্যাপী বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। জনভোগান্তি কমিয়ে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে মূলধারার প্রতিনিধিদের নিয়ে বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

মিশিগানে মূলধারার প্রতিনিধিদের নিয়ে বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা