আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৩০:০৮ অপরাহ্ন
রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : “কোটি-কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন তিনি যা বলেছিলেন, আর এখন যা বলছেন—তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?”—এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য।
সাম্প্রতিক একটি পত্রিকায় রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়। এ বিষয়ে ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে কড়া মন্তব্য করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট ২০২৪-সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই গোপন রেখেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে উপস্থিত নেতৃবৃন্দকে তিনি যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে যা জানিয়েছিলেন—বর্তমান বক্তব্যে তার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, “কোটি-কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন তিনি যা বলেছিলেন, আর এখন যা বলছেন—তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?” ডা. শফিকুর রহমান বলেন, জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।
জামায়াত আমিরের পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ মিনিটের মধ্যে এতে প্রায় ৪২ হাজার মানুষ প্রতিক্রিয়া জানান, প্রায় আড়াই হাজার মন্তব্য করেন এবং এক হাজারের বেশি বার শেয়ার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর