আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

বরিশালে এজলাস ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:৪৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:৪৬:২৬ পূর্বাহ্ন
বরিশালে এজলাস ভাঙচুর, আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার
বরিশাল, ২৫ ফেব্রুয়ারি : আদালত কক্ষে ভাঙচুরের অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসাদিকুর রহমান লিংকন-কে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এজলাসে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আদালত চত্বর স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এদিকে বরিশাল জেলা আইনজীবী সমিতি-এর আইনজীবীরা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এবং আদালত বর্জনের ঘোষণা দেন।
স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনী আদালতে অভিযান চালায় এবং সভাপতিকে আটক করে। আইনজীবীরা এর প্রতিবাদে মিছিল করেছেন এবং বিচার কার্যক্রম বর্জন করেছেন।
এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসের জামিনকে কেন্দ্র করে আইনজীবীরা আদালত বর্জন ও বিক্ষোভ করেন। জামিনের পর আইনজীবীদের একাংশ আদালত কক্ষে ভাঙচুরের অভিযোগ ওঠে, যার ভিডিও ফুটেজে সভাপতি লিংকনকে দেখা যায় বলে দাবি করা হয়।
ওই ঘটনায় লিংকনকে আটকের পর একই আদালতের বিচারক এস এম শরিয়তুল্লাহ তাঁকে তাৎক্ষণিক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা