আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল

  • আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১০:৩৯:১৯ পূর্বাহ্ন
‘যমুনা’ ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে দিচ্ছেন। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি হেয়ার রোডের ‘যমুনা’য় অবস্থান করছিলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। 
নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে হেয়ার রোডের ‘যমুনা’কেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সংস্কারকাজ শেষে সেখানে উঠবেন প্রধানমন্ত্রী।
অধ্যাপক ইউনূস ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ভবিষ্যতে তাঁর ‘থ্রি জিরো’ ভিশন ঘিরে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি ‘যমুনা’তেই অবস্থান করছিলেন। আগামীকাল বাসভবন ছাড়ার মধ্য দিয়ে তার অন্তর্বর্তী শাসনপর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ