আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৩৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৩৪:৪৮ পূর্বাহ্ন
সিলেটে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ
সিলেট, ২৮ ফেব্রুয়ারি : সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (২৭ ফেব্রয়ারি) নগরীর রিকাবীবাজার পয়েন্টে টানা ষষ্ঠবারের মতো দুই শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ভুনা খিচুড়ি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, খেজুর ও পানিসহ ১২০ টাকা মূল্যের প্যাকেজটি মাত্র চার টাকায় বিতরণ করা হয়। 
অসহায় ও অসচ্ছল মানুষরা যেনো নিজেরা এটিকে দানের ইফতার মনে না করেন, সেজন্য ন্যূনতম দাম হিসেবে চার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ওইদিন বিকেল পাঁচটায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ ও সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সংগীত শিল্পী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সাংবাদিক  উৎফল বড়ুয়া। ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ বলেন, আমরা সিলেট নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হতদরিদ্র মানুষকে নিয়েও কাজ করি। প্রতিবছর অসংখ্য মানুষকে মাত্র চার টাকায় ইফতার বিতরণ করে থাকি। রমজান মাসে প্রতি শুক্রবারে অসহায় মানুষদের মুখে আমরা উন্নত মানের ইফতার তুলে দেয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, রমজানের শেষ শুক্রবার আমরা ৪ টেখার ইফতারের তহবিল থেকে ঈদ খাদ্যসামগ্রী  উপহার দিয়ে আমাদের এ বছরের কার্যক্রম সমাপ্তি হবে। এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য  সাবের, ইব্রাহিম চৌধুরী, আলমগীর, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল, ইঞ্জিনিয়ার কাউসার, আসিম আহমদ, নাঈম আহমদ, সুরাইয়া, রুমানা, মাইশা, সাদিয়া বেগম, জান্নাত, শান্তা, ইব্রাহিম তালুকদার,হামিম,রুহুল আমিন, আলী প্রমুখ।   

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি