আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট'র ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০১:৪৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০১:৪৭:০৯ অপরাহ্ন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট'র ইফতার ও দোয়া মাহফিল
চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল, নিয়মিত সভা ও সার্ভিস প্রোগ্রাম শনিবার, ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিজি ডেজিগনেট লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুর রহিম, বক্তব্য রাখেন লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ,লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, লায়ন উম্মে হাবিবা। উপস্থিত ছিলেন লায়ন জাবেদ ইসলাম, লায়ন প্রফেসর রেজাউল করিম, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন মো. কামাল হোসেন, লায়ন মোহাম্মদ সোয়েব, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন আনোয়ারা বেগম, লায়ন আনহার বিনতে ইউনুছ, লায়ন রতন সেন, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন মিঠুন বড়ুয়া,  লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও আজমাইন সাদমান, লিও ইখলাস উদ্দিন আকিল, লিও মিরাজ উদ্দিন লিও আফসানা পারভিন, লিও সাইফুন্নেছা খানম তাজরিন, লিও নিলয় দাশ, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তাওহিদ হাসান রিহাব, লিও আরিফ ফাহিম, লিও মাশহুর ইয়াসফি, লিও ফয়সাল জুবায়ের প্রমূখ। 
অনুষ্ঠানের অংশ হিসেবে একজন অসুস্থ রোগীকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বক্তাগণ বলেন, রমজানের প্রকৃত শিক্ষা হলো আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবা। এসময় ক্লাব নেতৃবৃন্দ রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”