আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত : ইরান নীরব

  • আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০৫:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০৫:১৩:৪২ অপরাহ্ন
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত : ইরান নীরব
ইরানের সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। এক শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে, ইসরায়েলি–মার্কিন যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই কর্মকর্তা এ তথ্য  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেছেন। তিনি বলেছেন যে আজকের বিশাল মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তিনি আরো জানান, সপ্তাহজুড়ে ভারী বোমা হামলা চালিয়ে যাওয়া হবে।
তবে ইরান সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর জানা মতে সর্বোচ্চ নেতা ও শীর্ষ রাজনৈতিক–সামরিক কর্মকর্তারা জীবিত আছেন। এই বক্তব্য প্রকাশিত হয় এনবিসি নিউজ–এ।
দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট নিশ্চিতকরণ না থাকায় বিষয়টি নিয়ে সংশয় রয়ে গেছে। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা