আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ 

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১১:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১১:২০:৩১ পূর্বাহ্ন
এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ 
এগ হারবার সিটি, ২ মার্চ : নিউ জার্সি রাজ্যের এগ হারবার সিটির পোমনা জৈন হিন্দু মন্দিরে গীতি নৃত্যনাট‍্য শিবলীলা মঞ্চস্থ হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মন্দিরের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নভরানা ডান্স একাডেমির শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
শিবলীলা মানে মহাদেবের সেই সব রহস্যময়, প্রতীকপূর্ণ কর্ম যা বিশ্বজগতের ভারসাম্য রক্ষা ও আত্মার মুক্তির পথ দেখায়। তাঁর প্রতিটি লীলাই গভীর আধ্যাত্মিক বার্তা বহন করে।
শিবের প্রধান লীলাগুলো হলো-সমুদ্র মন্থনে নীলকণ্ঠ রূপ, তাণ্ডব নৃত্য (নটরাজ),অর্ধনারীশ্বর রূপ, ভক্তদের রক্ষা।

শিবলীলা পরিচালনায় ছিলেন ভরসা নায়েক, বিভিন্ন চরিত্রে  অভিনয় করেন সন্দীপ সপরকার, নেহা সুমিত, মাধুরা লোহিত,হর্ষ প্রমুখ।সত্তরজন কলাকুশলী এতে অংশগ্রহণ করেন।
বিপুল সংখ্যক দর্শক আড়াই ঘণ্টাব‍্যাপী মনোজ্ঞ এই গীতি নৃত্যনাট‍্য প্রাণভরে উপভোগ করেন । আয়োজকদের পক্ষে বিনোদ ভেলোর ও দীপক শাহ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ