আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল

  • আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০১:১৭:৪১ অপরাহ্ন
চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল
ঢাকা, ২ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের  অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় পরিবর্তন এসেছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি নতুন চিফ হুইপ  হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ (সোমবার, ২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এই প্রজ্ঞাপনে নুরুল ইসলাম মনির পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন: হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ, খুলনা-৩ এর রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ এর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ এর রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর  হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) শপথ গ্রহণ  করতে পারেন বলে সংসদীয় সূত্র নিশ্চিত করেছে। তারা মূলত সংসদের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার প্রধান দায়িত্ব পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি