আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

আটলান্টিক সিটিতে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০১:০২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০১:০২:৫৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল
আটলান্টিক সিটি, ৩ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে  গতকাল সোমবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে ।
ইফতার মাহফিলে সিটির মেয়র, কাউন্টির শেরিফ, সিটি কাউন্সিলরগণ, সিটির পুলিশ প্রধান, লোকাল ৫৪ এর সভাপতি, মূলধারার রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন কমিউনিটির  বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহন করেন এবং পবিত্র রমজানের শুভেচ্ছা জানান ।
ইফতার মাহফিলে ধর্মীয় আলোচনা, দোয়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারের আয়োজন ছিল। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় আচার নয়, বরং ভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতেও সহায়ক। সিটির অমুসলিমরাও ইফতার মাহফিলে অংশ নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন, যা বহুজাতিক সাংস্কৃতিক  সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের একটি ইতিবাচক দৃষ্টান্ত ।
সাউথ জার্সিতে  বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির  বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ইফতার মাহফিলে অংশগ্রহন করায় তা সম্প্রীতি সমাবেশে রূপ নেয়। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয় ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ এ  অংশগ্রহণ করে তা সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড