আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১১:০৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১১:০৮:৫৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব
আটলান্টিক সিটি, ৬ মার্চ : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ, মংগলবার সন্ধ্যায় সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গৌর পূর্ণিমার মর্মকথা শীর্ষক আলোচনা, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, হোলি খেলা ইত্যাদি। আটলান্টিক সিটির কৃষ্ণভক্তদের  উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেন।
কৃষ্ণভক্ত সুমন মজুমদার, প্রদীপ দে, মেরি দে, গংগা সাহা, মিনু নন্দী, রানা দাশ, রেশমী বসাক, পিকলু দাশ, বিউটি দাশ, সুনীল দাশ, লাকী চৌধুরী, দোলা, সুখভাক দাশ , সেনটু সরকার, অনু সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশ নেন। ধর্মসভা শেষে সবাই হোলি উৎসবে অংশ নেন। ধর্মসভায় অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ধর্মসভার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের গৌর পূর্ণিমা ও হোলি উৎসবে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন