আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১২:০০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১২:০০:০৬ অপরাহ্ন
সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা
ছবি : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেসবুক পেইজ
ঢাকা, ৫ মার্চ : ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ৯টায় রাজধানীর গুলশানে জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সংসদীয় রাজনীতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম, সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এ সময় জামায়াত নেতারা জানান, সংসদে গেলে তারা জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ও প্রাণবন্ত ভূমিকা পালন করবেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ সম্পর্কে জানতে চান। জবাবে জামায়াত নেতারা বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে তারা গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
বৈঠকে সংসদের ডেপুটি স্পিকার পদে জামায়াতের কোনো প্রতিনিধি থাকবে কি না এ বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ইতিবাচক মনোভাবের কথা জানান দলটির নেতারা।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি। বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ

আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ