আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস
এক সপ্তাহে ২৪৫ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী

মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয়

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:৪০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১২:৪০:৩৯ অপরাহ্ন
মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয়
ছবি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফেইসবুক পেইজ

ঢাকা, ৬ মার্চ : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর আন্তর্জাতিক ফ্লাইট সূচি। গত এক সপ্তাহে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতকারী মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) এক দিনেই ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বেবিচক জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান-এর আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে এসব দেশের ওপর দিয়ে বা এসব দেশে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বেবিচকের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৬ মার্চ পর্যন্ত সাত দিনে ফ্লাইট বাতিলের চিত্রটি নিম্নরূপ: ২৮ ফেব্রুয়ারি: ২৩টি, ১ মার্চ: ৪০টি, ২ মার্চ: ৪৬টি, ৩ মার্চ: ৩৯টি, ৪ মার্চ: ২৮টি, ৫ মার্চ: ৩৬টি, ৬ মার্চ: ৩৩টি।
শুক্রবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে রয়েছে—এয়ার অ্যারাবিয়ার ৬টি, ইউএস–বাংলা এয়ারলাইন্সের ৫টি, কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট। 
আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী। বিমানবন্দর এলাকায় অনেক যাত্রীকে ভিড় করতে দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আকাশসীমা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ